অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিন আসামির আমৃত্যু, দুজনের ১০ বছর কারাদণ্ড

সংবাদ জমিন রিপোর্ট:
অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিন আসামির আমৃত্যু, দুজনের ১০ বছর কারাদ। ১৬ বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় সাত বছরের এক শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে করা মামলায় তিন জনের আমৃত্যু এবং দুই জনের ১০ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সালাউদ্দিন, মো. শরিফুল ইসলাম ওরফে কোরবান মিয়া এবং খন্দকার ওমর ফারুক। বয়স বিবেচনায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন— মো. রমজান ও সাদ্দাম। এ ছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় কাউসার ও নাজমা আক্তার নামের দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

শিরোনাম