সিংগাইরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর ছুরিকাঘাতে প্রাণ গেলো স্বামীর

মানিকগঞ্জ প্রতিনিধি
পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর ছুরিকাঘাতে প্রাণ গেলো স্বামীর। মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে প্রাণ গেলো স্বামীর।

জানা গেছে, সিংগাইর উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামে সংঘটিত এ ঘটনায় নিহত ব্যক্তির নাম রাশেদুল ইসলাম (৩৮)। পেশায় তিমি পোশাক শ্রমিক। ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই স্ত্রী হাসনা আক্তারের (৩২) বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছে।

নিহত রাশেদুল ইসলাম লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ধুবনী গ্রামের মৃত ছোরমান আলীর ছেলে। তিনি সাভারের রাজফুলবাড়িয়া এলাকার এসকেএইচ গার্মেন্টসে স্যাম্পল সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী হাসনা আক্তারও ভার্টেক্স নামের একটি পোশাক কারখানায় মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, ২০০৯ সালে তাদের বিয়ে হয় ,পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর আসল ঘটনা জানা যাবে।

শিরোনাম