অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগা নিয়ে গুলাগুলি, আহত-৬

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগা নিয়ে গুলাগুলি, আহত-৬। মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ‘গুলিবিদ্ধ’সহ ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পূর্ববিরোধের জের ধরে ওয়াহিদ মোল্লা গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার উজির আলীর লোকজনের সংঘর্ষ হয়। এ সময় আহতরা হলেন, সাইদুল মাদবর (৪৫), মঞ্জু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজু সরকার (৬৫) ও শরীফ মাদবর (৬৫)।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘গত বুধবার একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগার বিষয় নিয়ে আজ (শুক্রবার) দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ শুরু হয়। আমরা এখনও গুলিবিদ্ধের কোনও খবর পাইনি। তবে ওই এলাকায় ককটেল বিস্ফোরণে ৩-৪ জন আহত হয়েছেন। তারা মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’

শিরোনাম