অতিথি পাখির অভয় আরণ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিশেষ প্রতিনিধিঃ
অতিথি পাখির অভয় আরণ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়। শীত এখনও জেঁকে না বসলেও অতিথি পাখির কোলাহলে মুখর হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। সাইবেরিয়াসহ ইউরোপের শীতপ্রধান দেশগুলো থেকে আসা পাখির জন্য জলাশয়গুলো হয়ে উঠেছে নিরাপদ আশ্রয়স্থল। একটু উষ্ণতার খোঁজে বরাবরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন ঘটেছে পরিযায়ী পাখির। যেন শীতের আগমনী বার্তা নিয়েই এসেছে তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই ধরনের পরিযায়ী পাখি দেখা যায় রাবি ক্যাম্পাসে। এক ধরনের পাখি থাকে ডাঙায় বা ডালে; আরেকটি পানিতে। তবে রাবির জলাশয়গুলোতে আসা বেশির ভাগ পাখিই হাঁসজাতীয়। এদের মধ্যে বেশি সংখ্যক পাখিই ছোট সরালি। আর বাকিদের মধ্যে রয়েছে বড় সরালি, ল্যাঞ্জা হাঁস, খুন্তে হাঁস, ঝুঁটি হাঁস ইত্যাদি।ক্যাম্পাসের জলাশয়গুলোতে প্রতিবছরে একবার দেখা মেলে তাদের। প্রতিবারের মতো এবারও ক্যাম্পাসে দেখা মিলছে পরিযায়ী পাখির ঝাঁক। ক্যাম্পাস এখন যেন পাখির রাজ্য।

শিরোনাম