অতিভারী বৃ‌ষ্টির পূর্বাভাসে ৪ জেলায় বন‌্যার আশঙ্কা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
অতিভারী বৃ‌ষ্টির পূর্বাভাসে ৪ জেলায় বন‌্যার আশঙ্কা।দেশের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে তিন দিন (৩ থে‌কে ৬ আগস্ট পর্যন্ত) ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দি‌য়ে‌ছে পা‌নি উন্নয়ন বো‌র্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভা‌সে বলা হ‌য়ে‌ছে, ভারী বৃ‌ষ্টিপাত ও উজা‌নের ঢ‌লে তিস্তা নদীর পা‌নি বিপদসীমা অতিক্রম কর‌তে পা‌রে এবং ধরলা ও দুধকুমার ন‌দের পা‌নি সতর্কসীমায় পৌঁছা‌তে পা‌রে। ফ‌লে কু‌ড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

শিরোনাম