অনলাইনে জুয়ায় হেরে আত্মহত্যার পথ বেছে নিল তরুণ

যশোর প্রতিনিধিঃ
অনলাইনে জুয়ায় হেরে আত্মহত্যার বেছে নিল তরুণ।অনলাইন জুয়া খেলায় হেরে হৃদয় দেব (১৮) নামে এক তরুণ তার কর্মস্থলে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে।হৃদয় দেব যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের বাসু দেবের ছেলে।

হৃদয়ের পরিবারের সদস্যরা জানিয়েছেন, হৃদয় দেব চুড়ামনকাটি বাজারের ইসমাইল হোসেনের ফার্মেসিতে চাকরি করতেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে ফার্মেসিতে যান। পরে তারা জানতে পারেন হৃদয় ফার্মেসির মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শিরোনাম