অনশন না ভাঙা শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে উপাচার্যের রাত্রিযাপন

নিজস্ব প্রতিনিধিঃ
অনশন না ভাঙা শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে উপাচার্যের রাত্রিযাপন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন সাত জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১-এর নিচে অনশনে বসেন। এ সময় তাদের বুঝিয়ে অনশন থেকে সরাতে পারেননি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। পরে তিনি অনশনরত শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে রাত্রিযাপন করেন।

অনশনে বসা সাত শিক্ষার্থী হলেন- ইংরেজি বিভাগের শিক্ষার্থী শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ সেশনের অমিয় মণ্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২১-২২ সেশনের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের ২০২২-২৩ সেশনের মো. আবু বকর সিদ্দিক, দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের পিয়াল হাসান, লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের তামিম আহমেদ রিয়াজ ও আইন বিভাগের ২০২১-২২ সেশনের শওকত ওসমান স্বাক্ষর।

শিরোনাম