অনেক নিরীহ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে, পয়সার লোভে আসামি করা হয়েছেঃ স্বরাষ্ট্র উপেদষ্টা

স্টাফ রিপোর্টারঃ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা নিরীহ। কোনো নিরীহ নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে এজন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘অনেকে পয়সার লোভে আসামি করে দিয়েছে। তোমাকে এত টাকা দিতে হবে, নয়তো কিন্তু আসামি করে দেবো।’ সোমবার ঢাকা-৩ সংসদীয় আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শিরোনাম