অন্তর্বর্তী সরকার দুর্বল থাকা কারণে মব প্রতিরোধে ব্যর্থ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ জমিন রিপোর্ট:
অন্তর্বর্তী সরকার দুর্বল থাকা কারণে মব প্রতিরোধে ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকার দুর্বল থাকায় মব নিয়ন্ত্রণে সফল হতে পারেনি। তবে বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনও মবের ঘটনা ঘটেনি। সরকার কোনও ধরনের মব বা বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিচ্ছে না।

রবিবার (২৯ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেকে এসব কথা জানান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, মব নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ দমন, পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধি, র‍্যাবের সংস্কার ও পুনর্গঠন, ফরেনসিক খাতে সহযোগিতা, পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি এবং সহযোগিতার নতুন ক্ষেত্র শনাক্তকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শিরোনাম