অন্তর্বর্তী সরকার যত দিন প্রয়োজন, তত দিন থাকবে: আইন উপদেষ্টা

সংবাদ জমিন রিপোর্টঃ
অন্তর্বর্তী সরকার যত দিন থাকা দরকার, তত দিন থাকবে বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা ও নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে এই সরকার যত দিন থাকা দরকার, তত দিন থাকবে। বেশিও না, কমও না।’

শনিবার সচিবালয়ে সরকারের মেয়াদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম সচিবালয়ে আসেন তিনি।

শিরোনাম