‘অপমানিত বোধ’ করায় নির্বাচনের পর পদত্যাগ করার ইচ্ছা রাষ্ট্রপতির

সংবাদ জমিন রিপোর্ট:
অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের কাছে ‘অপমানিত’ বোধ করায় চলতি মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগের পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হওয়ার পরই তিনি সরে যেতে চান বলে বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত সাক্ষাৎকারে উল্লেখ করেছেন।

৭৫ বছর বয়সী সাহাবুদ্দিন গত বছর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তবে, আগস্টে ছাত্র আন্দোলনের মুখে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে নয়াদিল্লি চলে গেলে এবং সংসদ বিলুপ্ত হলে, তিনি একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে থেকে যান। যদিও সাধারণত রাষ্ট্রপতির ভূমিকা মূলত আনুষ্ঠানিক এবং নির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।

শিরোনাম