অপূর্বর বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ

বিনোদন রিপোর্টঃ
অপূর্বর বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ ।যুক্তরাষ্ট্র থেকে লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরে শুটিং ইউনিটে ব্যস্ত হওয়ার কথা। অথচ তিনি দৌড়ঝাঁপ করছেন আইন-আদালত নিয়ে। বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিটে দায়ের করেছেন গুরুতর অভিযোগ। তার অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ পুলিশও মাঠে নেমেছে। এরমধ্যে তিনজনকে নিয়েছে আইনের আওতায়। অব্যাহত রেখেছে অভিযান!

৭ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বাসায় গিয়ে প্রথমেই চমকে দেন একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশকে। বাড়িতে ফিরে সরাসরি ছেলের রুমে প্রবেশ করেন এই অভিনেতা। দেখেন, আয়াশ গভীর ঘুমে আচ্ছন্ন। তখন বাবার স্নেহমাখা স্পর্শে ঘুম ভাঙতেই চোখ মেলে প্রিয় মানুষকে দেখে আবেগে ভেসে যায় আয়াশ। খুশির কান্নায় সে বাবাকে জড়িয়ে ধরে।

শিরোনাম