অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলেন পুলিশ ও শিক্ষা কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি:
অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলেন পুলিশ ও শিক্ষা কর্মকর্তা। ঝালকাঠির নলছিটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও প্রশ্নপত্র তালাবদ্ধ রেখে বিদ্যালয়ে না আসার অভিযোগে স্থানীয় কয়েকজন তাকে বিদ্যালয়ের কক্ষে অবরুদ্ধ করে রাখেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে মগড় ইউনিয়নের করুয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এ ঘটনা। পরে পুলিশ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক মলিনা রানী গোস্বামী বিদ্যালয়ে যোগদানের পর থেকেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অনিয়ম করে আসছেন। তার অপসারণের দাবিতে এলাকাবাসী সম্প্রতি মানববন্ধন করেন এবং বিভিন্ন দফতরে লিখিত অভিযোগও দেন। কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছিল। আর এ ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটে।

শিরোনাম