অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
টানা সাত ম্যাচ জয়হীন বাংলাদেশের জন্য প্রেমাদাসার মাঠ যেন হয়ে উঠেছিল ঘোর অনিশ্চয়তার নাম। তবে শেষমেশ এলো বহু কাঙ্ক্ষিত স্বস্তির জয়। এ জয় শুধু সংখ্যার হিসাবে একটি জয় নয়, এটি ছিল যেন হা্যঁফ ছেড়ে বাঁচার মুহূর্ত। ১৬ রানে ম্যাচ জেতার মধ্য দিয়ে হারের বৃত্ত ভাঙার পাশাপাশি সিরিজেও ফিরেছে মেহেদী হাসান মিরাজরা। শুধু কি তাই? মিরাজের নেতৃত্বে এসেছে প্রথম জয়ও।

ম্যাচটি যদিও হতে পারতো অনেক সহজ, কিন্তু ভাগ্য ও ফিল্ডিংয়ের ব্যর্থতা মিলিয়ে মুহূর্তেই তা হয়ে ওঠে দুশ্চিন্তার। ৪৩তম ওভারে রিশাদ হোসেনের হাত ফসকে পড়ে যায় জেনিথ লিয়ানাগের সহজ ক্যাচ। তখন তিনি ৪২ রানে, আর লঙ্কানদের দরকার ছিল ৪৮ বলে ৬৫ রান। ওই ক্যাচ মিসেই ম্যাচটা প্রায় ফসকে যাচ্ছিল বাংলাদেশের হাত থেকে। তবে সময়মতো জেগে ওঠেন মোস্তাফিজুর রহমান। লিয়ানাগেকে ৭৮ রানে ফিরিয়ে দলকে করেন বিপদমুক্ত।

শিরোনাম