অবশেষে শিক্ষা সচিবকে অপসারণ

সংবাদ জমিন ডেস্কঃ
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার বিকাল ৪টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ওই পোস্টে তিনি লিখেন, ‘মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শিগগিরিই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ৬ দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতিমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।’

শিরোনাম