অসহায় মাঝির মেয়ের প্রেমে পাগল হয়ে চীনের যুবক বাংলাদেশের মাদারীপুরে

মাদারীপুর প্রতিনিধিঃ
অসহায় মাঝির মেয়ের প্রেমে পাগল হয়ে চীনের যুবক বাংলাদেশে।মাদারীপুরের খেয়াঘাটের মাঝির মেয়ে সুমাইয়া আক্তারের (১৯) প্রেমের টানে চীনের নাগরিক সিতিয়ান জিং (২৬) নামের এক যুবক বাংলাদেশে এসেছেন। বিয়ে করে বর্তমানে তিনি মাদারীপুর শ্বশুরবাড়িতে আছেন। এদিকে ভিনদেশি নাগরিককে একনজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছেন লোকজন।

জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকার বাসিন্দা ও ওই এলাকার আড়িয়াল খাঁ নদের খেয়াঘাটের মাঝি সাইদুর মুন্সি ও ইয়াসমিন বেগম দম্পতির মেয়ে সুমাইয়া আক্তার। সুমাইয়া মাদারীপুর শহরের সরকারি সুফিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তারা তিন বোন। সুমাইয়া বড়, মেজো সাদিয়া আক্তার (১২) মাদ্রাসায় পড়ে, ছোট বোন আরিফা (৬)। বাবা সাইদুর মুন্সি একই এলাকায় নদীতে নৌকা চালিয়ে মানুষজন পারাপার করে সংসার চালান।

শিরোনাম