অ্যাকাউন্ট হ্যাক হয়নি, তারা জাতির সামনে জলজ্যান্ত মিথ্যা কথা বলছে: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি:
অ্যাকাউন্ট হ্যাক হয়নি, তারা জাতির সামনে জলজ্যান্ত মিথ্যা কথা বলছে। জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্টের একটি পোস্টের কথা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘নারীদের নিয়ে আপত্তিকর কথা বলার পর যখন তারা দেখলো বাংলাদেশের সব মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে, তখন তারা বললো তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল।

কিন্তু আমরা দেখেছি, বিশেষজ্ঞরা বলছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না। কারণ, সেই বক্তব্য দেওয়ার পরও তারা অনেক বক্তব্য দিয়েছে। অ্যাকাউন্ট হ্যাক হয়নি। তাহলে কী দাঁড়ালো, তারা সমগ্র জাতির সামনে জলজ্যান্ত মিথ্যা কথা বলছে। সোমবার দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিরোনাম