আইনজীবী জেড আই খান পান্না বললেন,স্বাধীনতা বিরোধীরা আমার পিছে লেগেছে

সংবাদ জমিন ডেস্কঃ
আইনজীবী জেড আই খান পান্না বললেন,স্বাধীনতা বিরোধীরা আমার পিছে লেগেছে।অনলাইনে একের পর এক হয়রানি আর গুজবের শিকার আইনজীবী জেড আই খান পান্না। সামাল দিতে কখনও ফেসবুকে পোস্ট দিচ্ছেন, কখনও লাইভে এসে নানা আহ্বান জানাচ্ছেন। কেন হুট করে তাকে এসবের মুখোমুখি হতে হচ্ছে? এই আইনজীবী মনে করেন, স্বাধীনতাবিরোধী যারা-জামায়াত ইসলামী থেকে শুরু করে তাদের বাচ্চা-কাচ্চারা তার পিছে লেগেছে।

গত সপ্তাহে হঠাৎ একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হয়ে যায় যাতে লেখা ছিল,ড. কামাল ও তার নেতৃত্বে শোক র‍্যালি যাবে ৩২ নম্বর অভিমুখে, স্বাধীনতার সপক্ষের সবাই প্রস্তুত হন। এরপর তিনি তার ভেরিফায়েড পেজ থেকে জানান, সদ্য গঠিত সংগঠন একাত্তর মঞ্চের নামে শোক মিছিলের যে পোস্ট ভাইরাল হয়েছে, তা সঠিক নয়।

এরপরই ফেসবুকে ছড়িয়ে পড়ে এডিট করা অশালীন ছবি। নেটিজেনরা সেটা জেড আই খান পান্নার ছবি বলে চালানোর চেষ্টা করলে আবারও ব্যাখ্যা হাজির করে তার বিরুদ্ধে ঘটা ষড়যন্ত্রের কথা জানান।নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন গুজব প্রচারের প্রতি ঘৃণা জানিয়ে জেড আই খান পান্না বলেন, আমি জানি, স্বাধীনতাবিরোধী যারা- জামায়াত ইসলামী থেকে শুরু করে তাদের বাচ্চা-কাচ্চারা এসব করছে। বিগত বিএনপি-আওয়ামী লীগ আমলেও এমনটা দেখিনি। এখন কোনও পোস্ট করলে সেখানে বাজে বাজে কমেন্ট করছে তারা।

শিরোনাম