আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ মদতে নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে : মামুনুল হক

সংবাদ জমিন রিপোর্টঃ
আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ মদতে নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের আহত হওয়ার ঘটনাকে ‘ভয়াবহ সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়ে ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার (২৯ আগস্ট) মধ্যরাতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।এতে বলা হয়, ভিপি নুরের ওপর এ কাপুরুষোচিত হামলা দেশের স্বাধীনতাকামী ও বাংলাদেশপন্থি জনতার কণ্ঠরোধের নোংরা প্রয়াস। বিশেষত আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতায় একটি দলের প্রধানের ওপর এমন হামলা জাতির জন্য গভীরভাবে উদ্বেগজনক এবং ভয়াবহ অশনি সংকেত বহন করছে।

শিরোনাম