বিশেষ প্রতিনিধিঃ
আওয়ামীলীগ নেতাকে গলা কেটে হত্যা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর পাঠামারা জোয়ারার বিলে এ ঘটনা ঘটে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সলিমাবাদ গ্রামের বাসিন্দা আবু মুসা ওরফে মুছা মিয়া কিছুদিন ধরে হোসেনপুর-পাঠামারা বিলে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছিলেন। রবিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে হোসেনপুর বিলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী লাশ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পরিবারের সদস্যরা ছুটে এসে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মামলা হয়েছে।