আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সরকারি এম্বুলেন্স!

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচন কাজে সরকারি এম্বুলেন্স ব্যবহার করার ঘটনা ঘটেছে। এতে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাত ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ইউপিকে অর্থদণ্ড দেন।

শিরোনাম