আওয়ামী লীগের কার্যালয় নিয়ে বাংলাদেশের প্রেস বিবৃতি ভুয়া: ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ
আওয়ামী লীগের কার্যালয় নিয়ে বাংলাদেশের প্রেস বিবৃতি ভুয়া। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভারতে থাকা সব রাজনৈতিক কার্যালয় বন্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে ভুল বলে উল্লেখ করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২০ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশবিরোধী কোনও কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থি কোনও কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয়। সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রেস বিবৃতি ভুল।

শিরোনাম