আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়ার ঘটনায় ক্ষুব্ধ কর্মীদের প্রতিকৃতি পুনঃস্থাপন ও বিক্ষোভ মিছিল

পাবনা প্রতিনিধি:
আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়ার ঘটনায় ক্ষুব্ধ কর্মীদের প্রতিকৃতি পুনঃস্থাপন ও বিক্ষোভ মিছিল । দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গ্নিসংযোগের ঘটনার খবর পাওয়া গেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে অজ্ঞাত ব্যক্তিদের দেওয়া আগুনে কার্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে সন্ধ্যায় দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন এবং শহরে বিক্ষোভ মিছিল করেন।

পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, বিকাল চারটার দিকে কার্যালয়ের বারান্দায় দুটি টায়ারে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে কিছু লোক সেখানে জড়ো হয়েছিল বলে তারা শুনেছেন। তবে মিছিল বা অন্য কোনও কার্যক্রম হয়েছে এমন তথ্য তাদের কাছে নেই। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

শিরোনাম