আওয়ামীলীগ ধরলেই পুরস্কারের বিষয়ে কিছুই জানে না ডিএমপি

সংবাদ জমিন রিপোর্টঃ
আওয়ামী লীগ ধরলেই পুরস্কারের বিষয়ে কিছুই জানে না ডিএমপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে পারলে প্রতিজনের জন্য পুলিশ সদস্যদের ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে এমন একটি সংবাদ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে নির্দিষ্টভাবে এমন কোনও পুরস্কারের কথা জানে না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এ বিষয়ক এক প্রশ্নের জবাবে একথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

শিরোনাম