আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার পুলিশের এসআই!

নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার পুলিশের এসআই!চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবরে অভিযান চালাতে যাওয়া এক পুলিশ কর্মকর্তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাত ২টার দিকে বন্দর থানাধীন ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ ১৬ জনকে আটক করে।আহত ওই পুলিশ কর্মকর্তার নাম আবু সাঈদ রানা। তিনি বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন। এসআই আবু সাঈদের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সল্টগোলা এলাকায় একটি ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ খবর পেয়ে গ্রেফতারে অভিযান চালানোর সময় উপপরিদর্শক আবু সাঈদ রানাকে এলোপাতাড়ি কোপানো হয়।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার জানান, আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শিরোনাম