আওয়ামী লীগ নেতাকে জামিন দেয়ার ঘটনায় আদালতে হট্টগোল বিএনপি আইনজীবিদের

বরিশাল প্রতিনিধি:
আওয়ামী লীগ নেতাকে জামিন দেয়ার ঘটনায় আদালতে হট্টগোল বিএনপি আইনজীবিদের। আওয়ামী লীগ নেতাকে জামিন দেয়ার ঘটনায় আদালতে হট্টগোল বিএনপি আইনজীবিদের। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেওয়াকে কেন্দ্র করে বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হট্টগোল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় এজলাসের সামনে থাকা বেঞ্চ ও চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো করা হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি সাঈদ চৌধুরীসহ আদালত সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, সোমবার একই আদালতে সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসের জামিন মঞ্জুর করা হয়। এর প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। মঙ্গলবার সকাল থেকেই তারা চিফ মেট্রোপলিটন ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত বর্জন করে বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন।

শিরোনাম