আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে জামাতের মিছিল!

স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় ‘মিছিল’ নিয়ে হাজির হয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার রাতে জয়দেবপুর থানায় জমায়েত হন তারা। তবে শেষ পর্যন্ত তাকে ছাড়েনি পুলিশ।

গ্রেপ্তার ওই আওয়ামী লীগ নেতার নাম মো. শফিকুল সিকদার (৩৮)। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি এলাকায়। তিনি মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিরোনাম