আগামী নির্বাচনও বিগত তিনটি নির্বাচনের মতই হবে: আসিফ মাহমুদ

সংবাদ জমিন রিপোর্ট:
আগামী নির্বাচনও বিগত তিনটি নির্বাচনের মতই হবে: আসিফ মাহমুদ । নির্বাচন কমিশন (ইসি) একপাক্ষিক আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইসি একটি বিশেষ গোষ্ঠীর প্রতি নমনীয়তা দেখাচ্ছে এবং আসন্ন নির্বাচনও বিগত তিনটি বিতর্কিত নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “আগামীকাল (রবিবার) নির্বাচন কমিশনের জন্য ‘রেড লাইন’। আপিল শুনানির শেষ দিনে যদি কমিশন কোনও ঋণখেলাপি বা দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিকে নির্বাচনের সুযোগ করে দেয়, তবে আমরা রাজপথে নামবো এবং আইনি লড়াই শুরু করবো। ইসিকে আগের তিনটি নির্বাচনের মতো দায়সারা ও সমঝোতার নির্বাচন করতে দেবো না।”

শিরোনাম