সংবাদ জমিন রিপোর্ট:
গ্যাস বিস্ফোরণ, দগ্ধ হলো একই পরিবারের ৬ জন । রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে আগারগাঁও পাকামার্কেট এলাকার একটি বাসায় এ দুর্ঘনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
দগ্ধরা হলেন, জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ মিয়া (১৯) ও সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা (১৭) এবং নাতনি ইভা (৬)।