আগারগাঁওয়ে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ, আহত-২,ভাঙচুর অর্ধশতাধিক দোকান

নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজারে মাছ কেনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অন্তত অর্ধশতাধিক দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহাদাত হোসেন নামে এক ছাত্র বাজারে মাছ কিনতে আসেন। এসময় নয়ন নামে এক মাছ ব্যবসায়ীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, দোকানদার শাহাদাতের সঙ্গে দুর্ব্যবহার করেন। প্রতিবাদ জানালে পাশের আরেক ব্যবসায়ী বাবুর সঙ্গে তর্ক-বিতর্ক শাহদাতের। পরে রাত ১০টার দিকে শাহাদাত ক্যাম্পাসে থেকে ৩০–৪০ জন সহপাঠী নিয়ে বাজারে ফিরে আসলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শিরোনাম