আগুনে পুড়লো নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি

বিশেষ প্রতিনিধিঃ
আগুনে পুড়লো নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি।নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন সভাপতি মাসুম বিল্লাহ বাপ্পির বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিবেশীরা বলেন, ‘গভীর রাতে বাপ্পিদের ঘরের পূর্বপাশে একটি শব্দ শুনতে পাই। এরপর আমরা বাড়ির বাইরে এসে দেখি বাপ্পিদের ঘর দাউ দাউ করে জ্বলছে। আমরা এরপর ফায়ার সার্ভিস ও রাজাপুর থানায় ফোন করি।’

শিরোনাম