আগুনে পুড়ে প্রাণ গেলো মা ও মেয়ের

রাজশাহী প্রতিনিধি:
আগুনে পুড়ে প্রাণ গেলো মা ও মেয়ের। নাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৪০ মিনিটে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন, স্থানীয় কৃষক রান্টুর স্ত্রী আতিয়া (২৮) এবং তাদের এক বছর বয়সী মেয়ে রওজা। রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হয়েছেন।

শিরোনাম