আগুন জ্বালিয়ে জন্মদিন পালন করতে গিয়ে পুড়লো মাদক সম্রাটের মোটরসাইকেল

বিশেষ প্রতিনিধি:
আগুন জ্বালিয়ে জন্মদিন পালন করতে গিয়ে পুড়লো মাদক সম্রাটের মোটরসাইকেল। কক্সবাজারের টেকনাফে ব্যাডমিন্টন খেলার মাঠে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে নিজের ৩০তম জন্মদিন উদযাপন করেছেন ‘আত্মস্বীকৃত’ এক মাদক কারবারি। রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের স্থানীয় মাঠে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

জন্মদিন উপলক্ষে মাঠে পেট্রোল ঢেলে বড় আকারে আগুন জ্বালিয়ে তৈরি করা হয় ‘30 Years’ লেখাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে শো-অফের জন্য আয়োজন করা এই বিপজ্জনক স্টান্টে ব্যবহার করা হয় দামি মোটরসাইকেল, যা আগুনের তাপে পুড়ে হয়ে যায়। মোটরসাইকেলটির দাম কয়েক লাখ টাকা বলে জানা গেছে। ঘটনার সময় শতাধিক লোকজন উপস্থিত থাকলেও কেউ আহত হননি এবং আশপাশের ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়েনি।

শিরোনাম