আগে গোল করেও মালয়েশিয়ার কাছে হেরে গেলো বাংলাদেশ

সংবাদ জমিন রিপোর্টঃ
ভারতের বিহারের রাজগিরে এশিয়া কাপ হকিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে শুরুতে গোল করেও হারতে হয়েছে। মালয়েশিয়ার কাছে বাংলাদেশ হেরেছে ৪-১ গোলে।

ম্যাচে প্রথম কোয়ার্টারে কোনও গোল হয়নি। ১৬ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করেন।মালয়েশিয়া ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। একের পর এক গোল করে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দেয়।

২৫, ৩৬, ৪৮ ও ৫৪ মিনিটে চার গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মালয়েশিয়া। এরমধ্যে তিনটি হয়েছে ফিল্ড গোল। অন্যটি পেনাল্টি কর্নার থেকে। বি গ্রুপে ৩০ আগস্ট চায়নিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

শিরোনাম