জানাজা শেষে আছিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বাড়িতে অগ্নিসংযোগ ক্ষুব্ধ জনতার

মাগুড়া প্রতিনিধিঃ
আছিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ জনতা।মাগুরায় ধর্ষণের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুটির বোনের শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টায় শহরের নোমানী ময়দানে জানাজা শেষ হওয়ার কিছুক্ষণ পরই ধর্ষণের ঘটনায় জড়িতদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, শহরের নোমানী ময়দানে জানাজা শেষ হওয়ার পর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ওই বাড়িটি পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়। তবে ওই পরিবারের অভিযুক্ত চার আসামি গ্রেফতার হওয়ার পর থেকেই বাড়িটি তালাবদ্ধ ছিল। ফলে কেউ হতাহত হয়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, গ্রামের সাধারণ মানুষের জানমালের যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখছি আমরা। অভিযুক্তরা গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। ওই বাড়িতে এখন কেউ থাকে না।

শিরোনাম