আজমির শরিফ দরগাহের বিশাল ডেগে ঝাঁপ দিলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের রাজস্থানের বিখ্যাত খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) আজমির শরিফ দরগাহে এক অদ্ভুত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দরগাহ প্রাঙ্গণে থাকা বিশালাকার শিন্নি রান্নার পাত্র বা ‘বড় ডেগ’-এর ভেতর এক যুবক আচমকা ঝাঁপিয়ে পড়লে উপস্থিত পুণ্যার্থী ও খাদেমদের মধ্যে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ওই যুবক ডেগ-এর ভেতর রাখা দান করা টাকা সংগ্রহের উদ্দেশ্যে সেখানে ঝাঁপ দেন। দরগাহর ভেতরে থাকা এই বিশাল ধাতব পাত্রটি ঐতিহাসিকভাবে ভক্তদের দেওয়া খাবার তৈরির কাজে ব্যবহৃত হয়। প্রায়ই পুণ্যার্থীরা এই পাত্রের ভেতর টাকা ও বিভিন্ন সামগ্রী দান হিসেবে দিয়ে থাকেন।

খাদেম ও উপস্থিত দর্শনার্থীরা যুবকটিকে বারবার বেরিয়ে আসার অনুরোধ জানালেও তিনি তা কানে তোলেননি। এতে করে দরগাহ প্রাঙ্গণে ভিড় জমে যায় এবং একপর্যায়ে হট্টগোল শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ওই যুবক ডেগ-এর ভেতরে বসে আছেন আর বাইরে থেকে মানুষ তাকে নিরাপদে বেরিয়ে আসার জন্য চিৎকার করছেন।

শিরোনাম