আজ ঈদ, ঘরে ঘরে আনন্দ

সংবাদ জমিন রিপোর্ট:
ঘরে ঘরে আনন্দ। আজ পবিত্র ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা উদযাপন করছেন তাদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। রাজধানীর জাতীয় ঈদগাহ-সহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদের প্রধান জামাত। ঈদকে ঘিরে শহর ও গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। নতুন পোশাক পরে সবাই আজ আনন্দে মেতে উঠবে, পরিবার-পরিজনদের সঙ্গে চলবে ঈদের আনন্দ ভাগাভাগি।

জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সরকার গঠনের পর দেশে উদযাপিত হচ্ছে প্রথম ঈদুল ফিতর। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের ঈদকে ঘিরে তৈরি হয়েছে ভিন্ন এক আবহ। এবার রাজধানীর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন, যা সাধারণ মানুষের মধ্যেও বিশেষ আগ্রহ তৈরি করেছে।

শিরোনাম