আড়াইহাজারে স্বামীকে কুপিয়ে খুন, স্ত্রী আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আছমা নামে এক নারীকে কুপিয়ে আহত করে তার স্বামী আলমগীর (৪৫) নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আলমগীর স্থানীয় গোাপালদী পৌরসভার ৭নং ওয়ার্ডের সোনাকান্দা বাজারে ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তিনি মৃত সরফত আলীর ছেলে।

তার স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে গতকাল সকালে মৃতের বাড়ি থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই ঘটনা ঘটেছে বলে মৃতের স্ত্রী জানান। ঘটনার খবর পেয়ে আশপাশের শত শত নারী-পুরুষ মৃতের বাড়িতে ভিড় করেছিলেন। মৃতের স্ত্রী আছমা জানান, তার স্বামী আলমগীর স্থানীয় সোনাকান্দা বাজারে পুরি-সিঙ্গাড়া বিক্রেতা। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম