আদাবরের শীর্ষ ছিনতাইকারী চোরা রুবেল পাকড়াও

সংবাদ জমিন রিপোর্ট:
আদাবরের শীর্ষ ছিনতাইকারী চোরা রুবেল পাকড়াও। রাজধানীর আদাবর এলাকার শীর্ষ ছিনতাইকারী রুবেল ওরফে চোরা রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদাবরের শেখেরটেকের ৯ নম্বরস্থ মাসুমের গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়।

আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন, ‘আদাবর এলাকার অটোরিকশা ছিনতাই চক্রের মূল হোতা রুবেল। একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।’

শিরোনাম