আদাবরে পুলিশকে কুপিয়ে জখম, আটক-১০২

সংবাদ জমিন রিপোর্টঃ
পুলিশকে কুপিয়ে জখম, আটক-১০২। রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এই তথ্য জানান তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

তিনি বলেন, ‘আদাবরে হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল-আমিনকে কুপিয়ে আহত করার ঘটনায় এখন পর্যন্ত ১০২ জনকে আটক করা হয়েছে। আদাবরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে। এই ঘটনায় যারা জড়িত তাদের মধ্য থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই চলছে আমাদের অভিযান এখন পর্যন্ত চলমান আছে।’

উল্লেখ্য, সোমবার আদাবরে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায় কিশোর গ্যাং চক্রের সদস্যরা। এতে আল-আমিন নামের এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

শিরোনাম