সংবাদ জমিন রিপোর্ট:
‘নো বোট, নো ভোট’ স্লোগান ।‘জয় বাংলা ব্রিগেড’ মামলার আসামিদের আদালতে তোলার সময় আওয়ামীপন্থি একদল আইনজীবী ‘নো বোট, নো ভোট’ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে তা বর্জনের ঘোষণা দেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর আদালতের সামনে এই ঘটনা ঘটে। এসময় স্লোগান দেন অ্যাডভোকেট মো. গোলাম রাব্বানী ও অ্যাডভোকেট প্রতাপ বাড়ৈসহ বেশ কয়েকজন আইনজীবী। উপস্থিত সাংবাদিকদের তারা বলেন, “আওয়ামী লীগের মতো বড় দলকে বাইরে রেখে কোনও নির্বাচন হতে পারে না। আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। এই প্রহসনের নির্বাচন দেশের মানুষ বয়কট করেছে, আমরাও মানি না।”