আদালতে বাদীর ওপর হামলার ঘটনায় বিএনপির সেই নেতা সাখাওয়াতের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিনিধিঃ
আদালতে বাদীর ওপর হামলার ঘটনায় বিএনপির সেই নেতা সাখাওয়াতের বিরুদ্ধে মামলা। নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে মামলার বাদী ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক ও আইনজীবী সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে অবশেষে মামলা নিয়েছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ফতুল্লা মডেল থানার পুলিশ মামলাটি নেয়। মামলায় সাখাওয়াত হোসেন ছাড়াও আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ জনকে আসামি করেছেন বাদী রাজিয়া সুলতানা।
অপর আসামিরা হলেন,ইসমাঈল হোসেন (৪৬), হিরণ (৩৮), শাহ আলম (৪৮), টিটু (৫০), রাসেল ব্যাপারী (৩৫), খোরশেদ আলম, আল আমিন ও বিল্লাল হোসেন। এর মধ্যে খোরশেদ আলম ও আল আমিন হলেন সাখাওয়াত হোসেনের ল ফার্মের জুনিয়র আইনজীবী এবং হিরণ আইনজীবীর সহকারী (মুহুরি)।