আদালত প্রাঙ্গনে সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেলো নারীর

নেত্রকোনা প্রতিনিধিঃ
আদালত প্রাঙ্গনে সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেলো নারীর। এক হৃদয়বিদারক ঘটনা ঘটে গেলো সুনামগঞ্জের ধর্মপাশা আদালত প্রাঙ্গণে। সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন শরীফা আক্তার (২৮) নামের এক নারী। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই নির্মম ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফা।

নিহত শরীফা আক্তার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর শহরের দেওথান গ্রামের মৃত রমজান মিয়ার মেয়ে। অভিযুক্ত সাবেক স্বামী মো. আক্তার হোসেন (৩৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পরই উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শিরোনাম