আন্তর্জাতিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি-না,সেটা ভোটের পরে বুঝা যাবে: সিইসি

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না সেটি নির্বাচনের পরে দেখা যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সোমবার নির্বাচন কমিশনে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি’র সঙ্গে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন।আন্তর্জাতিকভাবে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, গ্রহণযোগ্যতা পাবে কিনা সেই বিষয়ে কোনো মন্তব্য করব না। সেটি নির্বাচনের পরে দেখা যাবে।

শিরোনাম