স্পোর্টস ডেস্কঃ
আন্তর্জাতিক ফুটবলে প্রথম লাল কার্ড পেলো রোনালদো। এক রাতে অপ্রত্যাশিত অনেক ঘটনাই ঘটলো। বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নেমে আন্তর্জাতিক ফুটবলে প্রথমবার লাল কার্ড দেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার লাল কার্ডের দিন আয়ারল্যান্ডের কাছে ২-০ গোলে অপ্রত্যাশিত হারও দেখেছে পর্তুগাল। তাতে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে পর্তুগিজদের। তবে আইরিশদের এই জয়ে ক্ষীণ আশা বেঁচে রয়েছে।
এক দশক ধরে বড় কোনও টুর্নামেন্টে কোয়ালিফাই করা হয়নি আয়ারল্যান্ডের। সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল ২০০২ সালে। বাঁচা-মরার ম্যাচে অন্তত এক পয়েন্ট পেলেই টিকে থাকতো তাদের আশা। কিন্তু পর্তুগালের বিপক্ষে জয়ে তারা শুধু টিকেই থাকল না। প্রথমার্ধে ট্রয় প্যারটের জোড়া গোল দলটিকে দিয়েছে সাম্প্রতিক সময়ের সেরা পারফরম্যান্সের স্বাদও।