আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের যুদ্ধ ঘোষণা। আফগানিস্তানের রাজধানী কাবুলসহ দেশটির একাধিক বড় শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েক মাসের সীমান্ত সংঘর্ষের পর প্রতিবেশী এই দুই দেশের মধ্যে এখন ‘উন্মুক্ত যুদ্ধ’ শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবান সরকারের বিরুদ্ধে এই উন্মুক্ত যুদ্ধের ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার ভোর থেকেই কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমানের উপস্থিতি এবং একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারেও হামলা চালানো হয়েছে। যেখানে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা অবস্থান করছেন বলে জানা গেছে।

শিরোনাম