আবিদ বললেন, ‘জামায়াতের ভিসি শিবিরকে জেতাতে মরিয়া’

সংবাদ জমিন রিপোর্টঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ক্য্যাম্পাসে মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের নেতাকর্মীরা। এ সময় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেন, ‘জামায়াতের ভিসি শিবিরকে জেতানোর চেষ্টা করছেন। এই ক্যাম্পাসে স্বাধীনতা বিরোধীদের স্থান হবে না।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় তারা মিছিল নিয়ে টিএসসি ও রোকেয়া হল হয়ে সিনেট ভবনের দিকে যান। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা প্রশাসন ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এর আগে সন্ধ্যা ৬টা থেকে প্রায় এক ঘণ্টা টিএসসির ভোট গণনা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন আবিদসহ নেতাকর্মীরা। কিন্তু দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা তাদের ঢুকতে দেননি। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হয়ে সেখান থেকে বের হয়ে মিছিল করেন তারা।

উল্লেখ্য, প্রায় ৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।

শিরোনাম