আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা,নিহত-১

স্টাফ রিপোর্টার:
আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়, নিহত-১। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় অন্তত একজন নিহত হয়েছেন। খবর আল–জাজিরার।

এ হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘চরম লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এ নজিরবিহীন হামলার উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে তাদের।

শিরোনাম