আমদানী কমে যাওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে

স্টাফ রিপোর্টারঃ
আমদানী কম হওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে চট্টগ্রামের বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। গত অক্টোবর মাসজুড়ে খুচরা পর্যায়ে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল পেঁয়াজ।

তবে চলতি নভেম্বর মাসের শুরুতেই প্রায় ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে দাম। আমদানি না থাকা ও দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন,আমদানী কম হওয়ায় দাম বেড়েছে। ডিসেম্বর-জানুয়ারীতে আমদানী বাড়লে দাম কমবে।

শিরোনাম