আমার ম্যান্ডেট হলো শুধু ভাল একটা নির্বাচন উপহার দেয়া: সুশীলা কার্কি

আন্তর্জাতিক ডেস্কঃ
আমার ম্যান্ডেট হলো শুধু ভাল একটা নির্বাচন উপহার দেয়া। নেপালে একটি সাধারণ নির্বাচনের আয়োজন করাই প্রধান ম্যান্ডেট বলে স্পষ্ট বলে দিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। বিবিসি নেপালকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন, জেন জি-র আন্দোলন চলাকালীন হত্যা ও সহিংসতার তদন্ত এবং আগের সরকারের ব্যাপক দুর্নীতির তদন্তসহ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন।

আসন্ন কর্মপরিকল্পনা সম্পর্কে বিবিসির প্রশ্নের জবাবে কোনও রাকঢাক না করে কার্কি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আমার একমাত্র ম্যান্ডেট হলো, আগামী ছয়মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা। সেটা বাস্তবায়নে যা যা করা প্রয়োজন, আমি সে অনুযায়ীই অগ্রসর হচ্ছি।

শিরোনাম